এমএস এক্সেলের ১০টি দরকারি শর্টকাট

৩০ সেপ্টেম্বর ২০২৬ · ১ মিনিটে পড়ুন · অ্যাডমিন

অফিসে হিসাব, তালিকা বা রিপোর্ট — এক্সেল সব জায়গায়। কিছু শর্টকাট জানলে কাজ অর্ধেক সময়ে শেষ হয়।

সবচেয়ে কাজের শর্টকাট

  • Ctrl + C / Ctrl + V — কপি ও পেস্ট
  • Ctrl + Z — ভুল কাজ ফেরত
  • Ctrl + Arrow — ডেটার শেষ ঘরে চলে যাওয়া
  • Ctrl + Shift + L — ফিল্টার চালু
  • Alt + = — এক চাপে যোগফল (SUM)
  • F2 — ঘর এডিট করা
  • Ctrl + 1 — ঘরের ফরম্যাট
  • Ctrl + Space — পুরো কলাম সিলেক্ট
  • Shift + Space — পুরো সারি সিলেক্ট
  • Ctrl + S — সেভ (বারবার করুন!)

প্রতিদিন দু-একটি করে ব্যবহার করুন, এক সপ্তাহেই অভ্যাস হয়ে যাবে।

শেয়ার করুন: Facebook WhatsApp