লোগো, পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট — চারপাশের সব কিছুতেই গ্রাফিক ডিজাইন। এই কোর্সে অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর দিয়ে ছবি এডিটিং থেকে শুরু করে লোগো ও ব্র্যান্ড ডিজাইন পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয়।
প্রতিটি মডিউলে বাস্তব প্রজেক্ট করবেন, আর কোর্স শেষে নিজের কাজ দিয়ে একটি পোর্টফোলিও তৈরি হবে — যা দিয়ে চাকরি বা ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।
কী শিখবেন
ছবি এডিটিং, লেয়ার ও মাস্ক
ভেক্টর ডিজাইন ও লোগো তৈরি
পোস্টার, ব্যানার ও সোশ্যাল মিডিয়া ডিজাইন
কোর্স কারিকুলাম
১
ডিজাইনের মূলনীতিরং, টাইপোগ্রাফি, লেআউট ও কম্পোজিশন
২
ফটোশপ বেসিকটুলস, লেয়ার, সিলেকশন ও মাস্ক
৩
ফটো এডিটিংছবি ঠিক করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচ ও কালার কারেকশন
৪
ফটোশপ ডিজাইনপোস্টার, ব্যানার, ফেসবুক পোস্ট ও কভার
৫
ইলাস্ট্রেটর বেসিকশেপ, পেন টুল ও ভেক্টর আঁকা
৬
লোগো ও ব্র্যান্ডিংলোগো, ভিজিটিং কার্ড, লেটারহেড ও ব্র্যান্ড আইডেন্টিটি
৭
প্রিন্ট ডিজাইনলিফলেট, ব্রোশিউর, প্যাকেজিং ও প্রিন্টের জন্য ফাইল তৈরি
৮
পোর্টফোলিও ও ফ্রিল্যান্সিং পরিচিতিপোর্টফোলিও তৈরি ও মার্কেটপ্লেসে কাজ শুরু
কারা ভর্তি হতে পারবেন
যারা ডিজাইনকে পেশা হিসেবে নিতে চান
ফ্রিল্যান্সিং শুরু করতে চান যারা
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
নিজের ব্যবসার প্রচারণার ডিজাইন নিজে করতে চান যারা
ভর্তির যোগ্যতা ও যা লাগবে
বেসিক কম্পিউটার চালাতে জানতে হবে (অফিস অ্যাপ্লিকেশন কোর্স করা থাকলে ভালো)
আঁকাআঁকিতে দক্ষ হওয়া জরুরি নয় — শেখার আগ্রহই যথেষ্ট
নিজের ল্যাপটপ থাকলে বাসায় প্র্যাকটিস করা সহজ (বাধ্যতামূলক নয়)