অফিস, ব্যবসা বা পড়াশোনা — সব জায়গায় কম্পিউটারের দৈনন্দিন কাজ জানা এখন জরুরি। এই কোর্সে একদম শুরু থেকে কম্পিউটার চালানো, বাংলা ও ইংরেজি টাইপিং, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইন্টারনেট ও ইমেইলের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়।
প্রতিটি ক্লাসে শিক্ষকের দেখানোর পর নিজে কম্পিউটারে প্র্যাকটিস করবেন। কোর্স শেষে চিঠি, আবেদনপত্র, সিভি, হিসাবের শিট ও প্রেজেন্টেশন নিজেই তৈরি করতে পারবেন।
কী শিখবেন
কম্পিউটার চালানো ও ফাইল ব্যবস্থাপনা
ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট
ইন্টারনেট ও ইমেইলের ব্যবহার
কোর্স কারিকুলাম
১
কম্পিউটার পরিচিতিহার্ডওয়্যার, সফটওয়্যার, উইন্ডোজ ও ফাইল-ফোল্ডার ব্যবস্থাপনা
২
টাইপিংবাংলা (বিজয় ও অভ্র) ও ইংরেজি টাইপিং, গতি বাড়ানোর অনুশীলন
৩
এমএস ওয়ার্ডচিঠি, আবেদনপত্র, সিভি, টেবিল ও পেজ সেটআপ, প্রিন্ট
৪
এমএস এক্সেলডেটা এন্ট্রি, ফর্মুলা ও ফাংশন, হিসাবের শিট, চার্ট
৫
এমএস পাওয়ারপয়েন্টস্লাইড ডিজাইন, ছবি ও অ্যানিমেশন, প্রেজেন্টেশন দেওয়া
৬
ইন্টারনেট ও ইমেইলব্রাউজিং, তথ্য খোঁজা, জিমেইল, গুগল ড্রাইভ ও অনলাইন ফর্ম পূরণ
৭
ফাইনাল প্র্যাকটিক্যালবাস্তব অফিসের কাজের মতো একটি প্রজেক্ট
কারা ভর্তি হতে পারবেন
যারা একদম নতুন কম্পিউটার শিখতে চান
স্কুল-কলেজের শিক্ষার্থী
চাকরিপ্রার্থী ও অফিসে কর্মরত
নিজের ব্যবসার হিসাব ও কাগজপত্র নিজে করতে চান যারা
ভর্তির যোগ্যতা ও যা লাগবে
আগের কোনো কম্পিউটার জ্ঞান লাগবে না
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হলে ভালো
অনুশীলনের জন্য কেন্দ্রের কম্পিউটার ব্যবহার করতে পারবেন